২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় শেখ কামাল এর জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলােচনা সভা

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা (খুলনা)প্রতিনিধি– কয়রায় উপজেলা প্রশাসনের আয়ােজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পু্ত্র বীর মুক্তিযােদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলােচনা সভা অনুষ্টিত হয়েছে। গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলােচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভােকেট কমলেস কুমার সানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সুদীপ বালা, বক্তৃতা করেন নির্বাচন অফিসার হযরত আলী, সমাজ সেবা অফিসর অনাথ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাগর হােসেন সৈকত, ইউআরসি নাজমুল হুদা, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক খায়রুল আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু।অনুষ্টান সঞ্চলনায় ছিলেন শিক্ষক বরুন কুমার বৈরাগী। আলােচনা সভার পূর্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে মাল্য দান ও জম্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।

  • শেয়ার করুন