২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:১৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় নাদিমুজ্জামান জনির মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩

  • শেয়ার করুন

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং খুলনা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনিসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে।  ১০ সেপ্টেম্বর (রোববার) বিকাল ৩টায় ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে যুবদল খুলনা জেলা শাখার উদ্যোগে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলাল- এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন মোঃ মিরাজুর রহমান মিরাজ, রাহাত হোসেন কোচি, শাহিনুর রহমান শাহিন, শফিকুল ইসলাম বাচ্চু, শরিফুল আলম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, রুবেল মীর, বাহাদুর মুন্সি, আমিনুল ইসলাম বুলবুল, মুতাসসিম বিল্লাহ, সেলিম চৌধুরী, তৌহিদুর রহমান শান্ত, হাসমত খলিফা, হুরাইরা বাদশা, ফয়সাল আলম, লিটন তালুকদার, সোহেল রানা, তুহিন, মোহর আলী, জাহিদুর রহমান, হাফিজুর রহমান, সাইদুল ইসলাম, সাজু হাওলদার, সোহাগ গোলদার, হাফিজুল ইসলাম, লিটন, সাইদুল, হিরণ, নাজমুল, পাপ্পু মীর, মিজানুর রহমান, বোরহান উদ্দিন, সৈয়দ আল শাকিল, আবু দারদা শাকিল, রতন, মহিবুল্লাহ, মির্জা তারেক প্রমুখ।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট অবৈধ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

  • শেয়ার করুন