২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:২০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

গোতাবায়া সস্ত্রীক মালদ্বীপে

প্রকাশিত: জুলাই ১৩, ২০২২

  • শেয়ার করুন

 

পদত্যাগ পত্রে সই করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে শেষ পর্যন্ত সস্ত্রীক দেশ ছাড়তে পেরেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা। তাঁর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছাড়লেন। খবর এএফপির।

অভিবাসন কর্মকর্তারা এএফপিকে বলেছেন, শ্রীলঙ্কার ৭৩ বছর বয়সী নেতা গোতাবায়া, তাঁর স্ত্রী ও একজন দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা করে।

পদত্যাগের আগেই গত সোমবার রাতে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। তবে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটকে দেন। পরে তিনি নৌপথে পালানোর চেষ্টা করেন। গোতাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষেও এদিন পালানোর চেষ্টা করেন।

দেশত্যাগের আগে গোতাবায়া পদত্যাগপত্রে স্বাক্ষর করে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন। ওই কর্মকর্তা পদত্যাগপত্রটি স্পিকারের কাছে হস্তান্তর করবেন। গোতাবায়ার পদত্যাগপত্র কার্যকর হবে আজ বুধবার (১৩ জুলাই) থেকে। স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে বুধবার জনসমক্ষে প্রেসিডেন্টের পদত্যাগপত্র জাতির কাছে ঘোষণা করবেন।

  • শেয়ার করুন