২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

তিস্তায় পানি বৃদ্ধি, কয়েকটি গ্রাম প্লাবিত

প্রকাশিত: জুন ২২, ২০২১

  • শেয়ার করুন

পানির অভাবে প্রায় মৃত তিস্তা নদী উজানের ঢলে আবার ফিরে পেয়েছে হারানো যৌবন। একদিনের ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে বেড়েছে তিস্তার পানি প্রবাহ। রবিবার রাত থেকে তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার ভোর ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পানি বৃদ্ধির কারণে ব্যারাজের ভাটি এলাকা গঙ্গাচড়ার প্রায় ১৫টি চরের দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এছাড়া কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধটির বাকি অংশ আবারও ভেঙে পড়ছে।
জানা গেছে, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল, চর মটুকপুর, বিনবিনা এলাকার এক হাজার ২০০ ও লক্ষ্মিটারী ইউনিয়নের শংকরদহ, চর ইচলী, এলাকায় ৬০০ এবং গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, জয়দেবসহ নিচু এলাকার ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় বিনবিনা এলাকায় কিছু লোক গবাদিপশু, বাড়ির আসবাবপত্রসহ রাস্তায় কিংবা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।
কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু জানান, তার ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখাল, মটুকপুর, বিনবিনা মাঝের চর, সাউদপাড়া ও বাবুরটারী বাঁধেরপার ও বিনবিনা এলাকায় এক হাজার ২০০ পরিবার এখন পানিবন্দি। লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তার ইউনিয়নের কয়েকটি এলাকায় ৬০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

  • শেয়ার করুন