২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বকুলের মিছিলে জনতার ঢল

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১

  • শেয়ার করুন

 

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিভাগীয় সমাবেশে যোগ দিতে স্মরণকালের বৃহত্তম মিছিল দেখলো খুলনাবাসী। কেন্দ্রীয় বিএনপি নেতা, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে ১০ থেকে ১২ হাজার নেতা কর্মীর মিছিল শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে মহানগরীর রাজপথ।
বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দিতে দুপুরের আগেই নগরীর ফেরিঘাট মোড়ে জমায়েত হতে থাকে নেতাকর্মীরা। খুলনা মহানগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাসের ব্যানারে হাজার হাজার নেতাকর্মী সেখানে একত্রিত হয়। মহানগরের বাইরে রূপসা, দিঘলিয়া, তেরখাদা, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, কয়রা, পাইকগাছা উপজেলা থেকে আসে হাজারো নেতাকর্মী। বকুল সমস্ত নেতাকর্মীদের একত্রিত করে দুপুর দেড়টার দিকে সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে এ মিছিল থেকে শ্লোগান ওঠে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির। রাস্তার দুপাশে পথচারী, যানবাহনের চালক ও যাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা বিক্রেতারা করতালি দিয়ে মিছিলকে স্বাগত জানায়। বিএনপি নেতা বকুলের নেতৃত্বাধীন মিছিলটি সমাবেশস্থলে পৌছালে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তিল ধরণের ঠাঁই ছিলনা কোথাও।

  • শেয়ার করুন