৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বিষমুক্ত সুন্দরবন গড়তে কয়রায় মতবিনিময় সভা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা রেঞ্জের পশ্চিম বনবিভাগের উদ্যোগে বিষমুক্ত সুন্দরবন গড়ার লক্ষে ৩০ আগষ্ট (সোমবার) বিকাল ৪টায় গোড়িয়াবাড়ী বাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাশিরাবাদ স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও রিয়াছাত আলির পরিচালনায় বক্তব্য রাখেন কয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, বজবজা টহল ফাড়ির কর্মকর্তা মির্জা মোশারফ হোসেন, শাকবাড়ীয়া টহল ফাড়ির কর্মকর্তা খায়রুল আলম, খাশিটানা ফাড়ির কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য নরেন্দ্রনাথ সরকার, রেজাউল করিম কারিম, সাংবাদিক অরবিন্দ কুমার মন্ডল, সিপিজি সদস্য সাইফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সাহেব আলী প্রমুখ। বিষ প্রয়োগে মাছ শিকারের কারনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। সভায় সকলেই সুন্দরবনে বিষ দিয়ে মাছ না ধরার অঙ্গিকার করেন এবং অন্যদের বিষ দিয়ে মাছ না ধরার বিষয়ে সচেতন করার কথা ব্যক্ত করেন।

  • শেয়ার করুন