২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৫৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সাঁতরে মসজিদে যাওয়া ইমাম পেল নৌকা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

 

দিনকয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

সেখানে দেখা যায়, বাঁধ ভেঙে নদীর পানিতে আশপাশের বিশাল এলাকা প্লাবিত হয়ে গেলেও উঁচু স্থানে নির্মিত হওয়ায় একা দাঁড়িয়ে আছে একটি মসজিদ।

এ অবস্থায়ও বেশ অনেকটা দূর সাঁতার কেটে সেই মসজিদে নামাজ আদায় করে ফিরছেন ইমাম মইনুর রহমান।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার আশাশুনির প্রতাপনগরে। মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য একজন ইমামের এমন ত্যাগ ব্যাপক আলোচনা জন্ম দেয়। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে।

জানা যায়, ওই ইমাম পাঁচ ওয়াক্ত নামাজই এভাবে সাঁতার কেটে মসজিদে গিয়ে আদায় করছেন বেশ কিছুদিন ধরে। বিষয়টি জানাজানি হলে তাকে অনেকেই সাহায্য করতে চায়।

ইতোমধ্যে এগিয়ে এসেছে ‘ডু সামথিং ফাউন্ডেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা ইমাম মইনুর রহমানকে একটি নৌকা এবং কিছু নগদ টাকা উপহার দিয়েছেন।

এখন থেকে তিনি নৌকা করেই মসজিদে আসা-যাওয়া করতে পারবেন। একইসাথে নৌকাটি ব্যবহার করতে পারবেন মসজিদে যেতে ইচ্ছুক মুসল্লিরাও।

জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানি ঢুকে পড়ে প্রতাপনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। ওয়ার্ডটির প্রায় পুরোটাই পানির নিচে চলে গেলেও টিকে আছে হাওলাদার বাড়ি জামে মসজিদটি।

  • শেয়ার করুন