৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

আফগান প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন মোল্লা আব্দুল কাইয়ুম

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ কুখ্যাত গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বুধবার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে মেইল অনলাইন।

মোল্লা আবদুল কাইয়ুম জাকির ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কিউবার কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০০৭ সালে মুক্তি পান।

এর আগে ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় মার্কিন বাহিনীর হাতে গ্রেফতার হন জাকির। তিনি গুয়ানতানামো বে কারাগারের আট নম্বর কয়েদি ছিলেন।

গত মঙ্গলবার আরব নিউজ ও আল-জাজিরার পক্ষ থেকে বলা হয় যে মোল্লা আবদুল কাইয়ুম জাকিরকে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে তালেবান।

আশরাফ গনি সরকারের পতনের পর যে সকল তালেবান যোদ্ধারা আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছিলেন তাদের নেতৃত্ব দেন জাকির।

  • শেয়ার করুন