৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৬:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল  রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় এ উপলক্ষে শোভাযাত্রা, মহড়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও৷ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জমায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম,এ হাসান,, জামায়াতের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, উপজেলা ব্লাড ডনার ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, এনজিও প্রতিনিধি মোঃ মোস্তাক মাহমুদ, নিজাম উদ্দীন, ফারুক হোসেন,  আঃ মজিদ, কুদরত উল্লাহ বিজু, সিপিপি সদস্য সাইফুল ইসলাম, সাদিয়া আক্তার প্রমুখ।
  • শেয়ার করুন