৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:৩৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

এবিএম দোহা খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

প্রকাশিত: জুলাই ১৪, ২০২২

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ খুলনা জেলার কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে জেলার মাসিক অপরাধ সভায় কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা(বিপিএম) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) এর কাছ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) মাদক,ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে প্রতিপালন করায় সার্বিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।এর আগেও সাফল্য মন্ডিত বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করায় বিভিন্ন জেলা ও উপজেলায় শ্রেষ্ট পুলিশ অফিসার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরুষ্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন চৌকস এই পুলিশ অফিসার এবিএমএস দোহা (বিপিএম)। ইতিমধ্যেই তিনি কয়রায় মাদক দ্রব্য ও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হচ্ছেন।

  • শেয়ার করুন