৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা আইনশৃঙ্খলা
কমিটির এক মাসিক সভা গতকাল ২১ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয় সহ উপজেলার সার্বিক
আইনশৃঙলা উপর আলোচনা করা হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম
শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) এম.সাইফুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা ও কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা
(বিপিএম)।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ্ব আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।

  • শেয়ার করুন