২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর)  বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ। এতে বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুল ইসলাম, সুমাইয়া খাতুন, রিয়াজ রহমান, আমেনা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, কয়রা খালে নেটপাটা দিযে পানি প্রবাহের পথ বন্ধ করছে এক শ্রেনীর মানুষ। এ ছাড়া নেট দেওয়ার কারনে কৃষিখাতে ক্ষতি হওয়ার পাশাপাশি মাছের প্রজনন কাজে ব্যাহৃত হচ্ছে। যে কারনে খালের নেটপাটা অপসারণ সহ অবমুক্ত করতে হবে।  এ সময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।  মানববন্ধন কর্মসূচিতে খাল অবমুক্ত কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন