২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৩৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জলবায়ু পরিবর্তনে সক্ষমতা বৃদ্ধি বিষয়ে নাগরিক সমাজ ও স্থানীয় কতৃপক্ষের মধ্যে সংলাপ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বিপদাপন্ন জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা শক্তিশালী এবং নাগরিক সমাজের ক্ষমতায়ন (সৃজন) প্রকল্পের উদ্যোগে নাগরিক সমাজ এবং স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় অগ্রগতি সংস্থার তাদের কয়রা অফিসে এই সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করেন নেটজ বাংলাদেশ বিএমজেড। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও অগ্রগতি সংস্থার কয়রার ইউনিট ম্যানেজার আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী। এতে আরও বক্তব্য রাখেন উপকারভোগি সদস্য রওশনারা খাতুন, রাজিয়া খাতুন প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও অগ্রগতি সংস্থার উপকারভোগি সদস্যরা উপস্থিত ছিলেন।
  • শেয়ার করুন