৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৩৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫

  • শেয়ার করুন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্নয় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই)  বেলা ১১ টায় কয়রা ইউনিয়ন পরিষদ হলরুমে জাগ্রত যুব সংঘ (জেজেএস) প্রস্তুতি প্রকল্প ও উত্তরণের  সহযোগীতায় সভা অনু্ষ্ঠিত হয়।

কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম লুৎফার রহামানের সভাপতিত্বে ও জেজেএস প্রস্তুতি প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটেটর  মহিমা আক্তারের  সঞ্চলনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান,ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, আবুল কালাম আজাদ, শেখ সোহরাব হোসেন, নাজমুচ্ছায়াদাৎ, মাসুম বিল্যাহ,মোস্তফা শফিকুল ইসলাম,আবু হোরায়রা খোকন,মিজানুর রহমান সেলিনা আক্তার, মূর্শিদা খাতুন, শাহানারা জামাল, জেজেএস প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার রায়,উত্তরণের ইউনিয়ন ফিল্ড ফ্যাসালিটেটর  মেহেদী হাসান টিটু, এনজিও প্রতিনিধি কুদরাতুল্লাহ ফারুক বিজু, ইউডিএমসি সদস্য মুনসুর রহমান,  মোল্যা মনিরুজ্জামান, মেহেদী হাসান সবুজ, মিজানুর রহমান লিটন প্রমুখ।
সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কতা বার্তা প্রচার, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় সম্প্রতি অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসের প্রেক্ষিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পরিকল্পনা গৃহীত হয় এবং কমিটির সদস্যদের করণীয় নির্ধারণ করা হয়।

  • শেয়ার করুন