৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:০০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২০, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২ টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাগড়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু ব্যাক্তিরা হলেন কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের মোহাম্মদ গাজীর পুত্র শফিকুল ইসলাম (৩৮) ও ঘড়িলাল গ্রামের আল আমিন গাজীর পুত্র নাজমুল (১০)। জানা গেছে বৃহস্পতিবার ২ টার দিকে তারা শ্যামনগর উপজেলার গাবুরা এলাকা হতে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে আকাশে প্রচন্ড মেঘ দেখে তারা গাগরামাড়ি এলাকায় ১ টি মৎস্য ঘেরের ঘরে আশ্রয় নেয়। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তারা ২ জন নিহত হয়। এ ঘটনায় তাদের সাথে থাকা আরও ২ ব্যাক্তি আহত হয়। দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল বজ্রপাতে ২ জনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
  • শেয়ার করুন