৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বন্যপ্রাণী পাচারের সময় ৩ জন আটক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় বন্যপ্রাণী পাচারের সময় ৩ জনকে আটক করেছে কয়রা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি গুইশাপ উদ্ধার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, কয়রা থানার পুলিশ পরিদর্শক মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় এস আই কিশোর কুমার দত্ত’র নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনার সময় সোমবার দিবাগত-রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ গ্রামে গুইসাপ পাচারের সময় গোবরা গ্রামের সাদ্দাম হোসেন সরদার (২৩) ৪ নম্বর কয়রা (ঘোলপাড়া) অহিদুজ্জামান সাগর (২২) এবং সাতক্ষীরা জেলার আগড়দাড়ি উপজেলার বিকাশ দাসকে (৩০) আটক করেন। পুলিশ বাদি হয়ে বন্যপ্রাণী নিধন আইনে ২৩ নভেম্বর কয়রা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৬)।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী পাচার কালে পাচার চক্রের তিন সদস্যকে
আটক করা হয়েছে। এবং তাদেরকে বন্যপ্রাণী নিধন আইনে মামল দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে কোট হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন