৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে শহিদ স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই তারেক মাহমুদ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, গন অধিকার পরিষদের কয়রার সভাপতি মোঃ ইয়াছিন আলী, জুলাই আন্দোলনের আহত ছাত্র আলতাপ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।
  • শেয়ার করুন