২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:২২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

প্রকাশিত: জুলাই ১০, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসুচী (আইডিপি) প্রকল্পের উদ্যোগে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসুচী প্রকল্পের পিও তুষার কান্তি ঘোষের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার
মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, ব্র্যাকের কয়রা উপজেলা ম্যানেজার সনজিৎ বিশ্বাস, বিবাহ রেজিস্টার মাওলানা ইউনুস আলী, আলহাজ্ব দীন
মোহাম্মদ, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি
কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন