২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

গনটিকা কার্যক্রম বন্ধ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন

পর্যাপ্ত পরিমাণ করোনাভাইরাস প্রতিরোধী টিকা না আসায় আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে টিকা আসলে আবারও এ কার্যক্রম শুরু হবে, এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে সেভাবেই চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। এছাড়া আগামী সপ্তাহে যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে টিকা নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। আমরা টিকা পেতে অপেক্ষায় আছি।

মন্ত্রী বলেন, এক সপ্তাহে দেশে ৫৪ লাখ টিকা এসেছে। মাসের শেষ সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে। এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। গত মাসেও পরিস্থিতি অনেক খারাপ ছিল। সংক্রমণের হার ছিল ৩২, এখন এটা কমে ২০ শতাংশের মধ্যে চলে এসেছে। আমরা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে চাই।

  • শেয়ার করুন