৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৩৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে পাঠদান শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা অনুযায়ী কয়রার বামিয়া এমএম মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে পাঠদান শুরু করা হয়েছে। ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় এ উপলক্ষে এক রিওপেনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি এইচ,এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানিজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে পুনরায় পাঠদান চালু করায় সকল ছাত্র-ছাত্রীদেরকে গোলাপ ফুল দিয়ে বরন করার পাশাপাশি মাস্ক প্রদান, বিনামুল্যে খাতা প্রদান করা হয়। এ ছাড়া প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫’শ মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

অপরদিকে কয়রা সদরের সরকারি মহিলা কলেজে স্বাস্থ্য সুরক্ষা মেনে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। কলেজের পক্ষ থেকে সকল ছাত্রীদের মাঝে মাস্ক সহ হ্যান্ড সেনিটাইজার বিতরন করা হয়। কপোতাক্ষ ডিগ্রি কলেজ ও খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজেও বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পাঠদান শুরু করা হয়েছে বলে জানা গেছে।

  • শেয়ার করুন