৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

জামিন পেলেন পরিমণি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১

  • শেয়ার করুন

 

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মাদক মামলায় তার জামিন মঞ্জুর করেন। জামিনের ক্ষেত্রে আসামি নারী এবং তার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় এসেছে।

জামিন শুনানিতে আসামির আইনজীবী মুজিবর রহমান বলেন, ৭ দিন রিমান্ডে নিয়ে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা দ্রব্য মাদক কিনা তার প্রমাণাদি মিলেনি। তিনি শারীরিকভাবে অসুস্থ। রিমান্ডে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, পরীমণি অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ। কারাগারে থাকায় সেগুলোর শ্যুটিং বন্ধ হয়ে আছে। মাদকের যে আইনে মামলা তাতে, নারী আসামি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি কোথাও পলাতক হবে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, তারা বাসা থেকে উদ্ধার করা মাদকের বৈধতা দেখাতে পারেনি পরীমণি। ভয়ঙ্কর মাদক এলএসডি পাওয়া গেছে সেখানে। প্রচুর খালি বোতল জব্দ হয়েছে। অভিযানে এক ঘণ্টা সময় ক্ষেপন করে দরজা খোলে পরীমণি। এই সময়ে অনেক মদের বোতল খালি করা হয়েছে। আইনের চোখে সবাই সমান। সেজন্য জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।

  • শেয়ার করুন