২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:২৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে ইটালি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশিদের জন্য ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করেছে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৩০ আগস্ট) দেশটির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, মঙ্গলবার গভীর রাত থেকে ভ্রমণসংক্রান্ত নিষেধাজ্ঞা অনেকটাই ওঠে যাবে।

পোস্টে আরও বলা হয়, ‘২৮ আগস্ট, ২০২১ তারিখে ইতালিতে প্রবেশ সংক্রান্ত একটি অধ্যাদেশে স্বাক্ষর করেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরান্সে। যা ইতালির সময় ৩১ আগস্ট ২০২১ (মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে) কার্যকর হবে।’

ইতালিগামী যাত্রীদের অবশ্যই কিছু শর্ত মেনে ভ্রমণ করতে হবে। এর মধ্যে অন্যতম ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পূরণ করতে হবে। ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরম পাওয়া যাবে এই লিংকে https://app.euplf.eu

এছাড়াও ইতালিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে অবশ্যই করোনার পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ইতালি বিমানবন্দরে পৌঁছানোর পর আবার করোনা পরীক্ষা করাতে হবে।

এছাড়া ডিজিটাল প্যাসেঞ্জার লোকেটার ফরমের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১০ দিন কোয়ারেন্টাইনের পর আবার করোনা পরীক্ষা করাতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারত ও শ্রীলঙ্কা ইতালিতে প্রবেশের অনুমতি পেয়েছে।

  • শেয়ার করুন