৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১

  • শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্টঃ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে আজ শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠেয় ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স-২০২১’-এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ বছর ওই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশ নিবেন। সম্মেলনে ভবিষ্যৎ ‘অপারেশনাল এনভায়রনমেন্টের’ ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

  • শেয়ার করুন