৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

সুন্দরবনে কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলে আটক

প্রকাশিত: জুন ২৪, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময় কাঁকড়া ধরার অপরাধে ৭ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে গত রবিবার রাত ১০ টার দিকে সুন্দরবনের মরজাত নদীর বাওন এলাকা হতে নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের দিকনির্দেশনায় ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন কয়রা উপজেলার শামীম গাজী, নারায়ন মন্ডল, দিপক কুমার মন্ডল, আলমগীর হোসেন, মোজাম সরদার, আঃ আলিম গাজী ও মিকাইল। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন