২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:০৫

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

হজ্ব শেষে ওমরাহ পালনে অনুমতি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২১

  • শেয়ার করুন

 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারির কারণে এতদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।
পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার অনুমতি দেয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি আল আরাবিয়াকে বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

এর আগে ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ায় সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়। এ বছর ‘বিশেষ শর্ত’ অনুযায়ী হজ আয়োজন করেছে সৌদি আরব সরকার।

হজ এবং ওমরাহ পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব ভ্রমণ করে থাকেন। মুসলিম ধর্মালম্বীদের এই দুইটি বিধান পালন করতে একই স্থাপনা ভ্রমণ করতে হয়।

করোনা মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আগে প্রতিবছর সারা বিশ্ব থেকে ২৫ লাখের বেশি মানুষ হজ পালন করতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় যেতেন। এছাড়া, সারা বছরই ওমরাহ পালন করতে পুরো বিশ্ব থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান। হজ থেকে সৌদি আরব প্রতিবছর প্রায় ১ হাজার ২শ’ কোটি মার্কিন ডলার আয় করে।

  • শেয়ার করুন