৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ঈদে ইয়াতিম-অসহায়দের পাশে বিলিভার’স এইড

প্রকাশিত: জুলাই ১৯, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ বিলিভার’স এইডের নানা সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কয়রায় ইয়াতিম-অসহায়দের মাঝে “ইয়াতিম অসহায়দের সাথে বিলিভার’স এইডের ঈদ” শিরোনামে ঈদে নতুন জামা উপহার প্রদান করেছে।
কয়রা উপজেলার দ: বেদকাশি, উ: বেদকাশি, কয়রা সদর, মহারাজপুর, বাগালি, মহেশ্বরীপুরের ৪০ টির অধিক ইয়াতিম অসহায় শিশুদের ঈদে নতুন জামা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিলিভার’স এইড।
বিলিভার’স এইডের সহকারি পরিচালক মেসবাহ উদ্দীন বলেন, আইলা আম্ফানে ক্ষতিগ্রস্থ খুলনার কয়রা উপজেলা। বাস্তুহারা মানুষগুলো ফিরতে পারেনি আপন ঠিকানায়। এমন একটা অবস্থার মধ্যে এসেছে ঈদ। বিলিভার’স এইডের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি এমন কিছু ইয়াতিম অসহায় পরিবারের শিশুদের ঈদে নতুন জামা উপহার দিতে। বিলিভার’স এইড সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের জন্য এভাবে কাজ করে যাবে।

  • শেয়ার করুন