২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৫১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

উপকূলীয় অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি; গ্রীষ্মকালীন টমেটো চাষে কয়রার কৃষকরা লাভবান

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো চাষের দিকে ঝুকছেন উপকুলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার কৃষকেরা। একদিকে খাওয়ার ব্যপরে বেশ সুস্বাদু ও বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে এই জাতের টমেটো চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।

অন্যদিকে অল্প খরচে চাষাবাদ করে বেশি ফলন হওয়ার সুবাধে ভালো দামে বিক্রি করা যায় বলে বাণিজ্যিকভাবে এই টমেটো চাষ করেছেন অনেকেই। কয়রার গন্ডি পেরিয়ে এ সকল টমেটো দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করার জন্য প্রস্তুত নিচ্ছেন কৃষকরা। জানা যায় বিগত বছরের তুলনায় চলতি বছর কয়রা উপজেলায় গ্রীষ্মকালীন টমেটো বেশি চাষ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা লাভবান হয়েছে। কয়রার কৃষক আঃ আজিজ বলেন,
সাধারনত এই জাতের টমেটো গাছ লাগানো দুই থেকে তিন মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। ৩নং কয়রা গ্রামের কৃষক গোপাল ঢালী বলেন, তিনি এ বছর দেড় বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন, আর এ থেকে প্রতি কেজি টমেটো ৭০ টাকা দরে বিক্রি করেছেন।

মহারাজপুরের কৃষক প্রভাষক শাহাবাজ আলী বলেন, এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি, আমার ক্ষেতে প্রচুর ফুল ও
ফল ধরেছে, ক্ষেত দেখতে আশ পাশের কৃষকরা ভীড় আসছেন। তাদের পরামর্শ দেওয়া হয়েছে। টমেটো চাষীরা জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ থেকে আমরা বীজ, সার ও কীটনাশক পেয়েছি এবং তারা সার্বক্ষনিক আমাদের পরামর্শ ও সহযোগীতা করে থাকেন।

সরেজমিন গবেষনা বিভাগের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান বলেন, আমরা বারি হাইব্রিড
টমেটো-৮ দিয়েছিলাম। কিছু কৃষক সেড করে এই টমেটো চাষ করেছে। এ ছাড়া অনেক কৃষক ঘেরের আইলে সেড ছাড়াও চাষ করেছে। এ বছর বৃষ্টি কম হওয়াতে সেড ছাড়াও টমেটো ভাল ফলন হয়েছে। এতে করে কৃষকরা লাভবান হয়েছে। পর্যায়ক্রমে কয়রার সব জায়গায় এ ধরনের কৃষি ফসল লাগানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হবে।

সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো হারুনর রশিদ বলেন, বিগত ৪ বছর থেকে পরীক্ষা মূলক ভাবে কয়রাতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করার জন্য কৃষকদেরকে সহযোগিতা করে আসছি। ফলন ভালো হওয়ায় এ বছর ১০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করার ব্যাপারে কৃষকদের সহযোগিতা করা হয়েছে। সেড
এর পাশাপাশি ঘেরের আইলেও গ্রীষ্মকালীন টমেটো চাষ করে কৃষকরা লাভবান হয়েছে। তিনি আরও বলেন, টমেটো অত্যন্ত পুষ্টিকর সবজি। সারা বিশ্বে আলুর পরই টমেটো উৎপাদন হয়। অধিকাংশ দেশেই টমেটো অন্যতম প্রধান সবজি। টমেটো কঁাচা, পাকা এবং রান্না করে খাওয়া হয়। প্রতি মৌসুমে বিপুল পরিমাণ টমেটো সস, কেচাপ, চাটনি, জুস, পেষ্ট, পাউডার ইত্যাদি তৈরিতে ব্যাবহৃত হয়।
টমেটোর কদর মূলত ভিটামিন-সি এর জন্য। তবে এর রঙ, রূপ ও স্বাদ অনেক-কে আকৃষ্ট করে সালাদ হিসাবে অধিকাংশ টমেটো খাওয়া হয়। এই জন্য সব এলাকায় এ ধরনের চাষাবাদ করার জন্য কৃষকদের নানা ধরনের পরামর্শ প্রদান করা হচ্ছে।

  • শেয়ার করুন