৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

এনসিটিএফ শিশুদের অংশ গ্রহনে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ দাতা সহযোগী সংস্থা সুইডিস
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস্
প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মরত মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেনথস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার সদস্যদের অংশ গ্রহনে শিশু অধিকার, জেন্ডার, নেতৃত্ব, এ্যাডভোকেসী, সুরক্ষামুলক আচরণ এবং প্রজননন স্বাস্থ্যের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

২৯ ও ৩০ জানুয়ারী কয়রা উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষনে ন্যশনাল চিলড্রেনথস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার সদস্যদের সাথে এনসিটিএফ কি, কেন, কার্যাবলী,
নেতা, নেতৃত্ব, একজন আদর্শ নেতার গুনাবলী, শিশু অধিকার, শিশু অধিকারের অনুচ্ছেদ, জাতিসংঘ শিশু অধিকার সনদ, এ্যাডভোকেসী, এডভোকেসীর
ধাপসমুহ, প্রজনন স্বাস্থ্য বলতে কি বুঝ, প্রজনন সাস্থ্যের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং উপাদান, সুরক্ষামুলক আচরণ সম্পর্কে আলোচনা করা হয়।
রিফ্রেশার্স প্রশিক্ষণ পরিচালনা করেন পরিত্রাণ ওয়াই মুভস্ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন সরদার ও স্বেচ্ছাসেবক মিলন মুন্ডা। প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্স্ট্রাকটর নাজমুল হুদা, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াসাদ আলী, পরিত্রাণ প্রধান কাযার্লয়ের হিসাব রক্ষক স্নেহলতা মল্লিক, প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস প্রমুখ।

প্রশিক্ষনে ন্যাশনাল চিলড্রেনথস টাস্ক ফোর্স (এনসিটিএফ) কয়রা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ সহ সাধারণ সদস্যদের মধ্যে ২০ জন অংশগ্রহন করে।

  • শেয়ার করুন