২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৪৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ক্যান্সার প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন সভা

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় সম্প্রসারিত টিকাদান কর্মসুচীর আওতায় জরায়ু মুখ ক্যান্সার প্রতিরাধ এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয় উপজেলা পর্যায়ে সমম্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১অক্টোবর) বলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য প্রশাসন এই সম্বয় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদঃ) শাহ আলম, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্র মনিয়াম, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, মদিনাবাদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা জামাল উদ্দিন শিক্ষার্থী প্রতিনিধি গোলাম রববানি প্রমুখ। সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর স্কুল পর্যায়ে এবং ৯ নভেম্বর থেকে ২১ নভেম্বর কমিউনিটি পর্যায়ে টিকা প্রদান করা হবে। ১০ বছর বয়স হতে ১৪ বছর বয়সী সকল কিশারীকে বিনামুল্যে এই এইচপিভি টিকা গ্রহন করতে পারবেন।

  • শেয়ার করুন