২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:২০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধনী খেলায় দক্ষিণ বেদকাশী জয়ী

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি)  বিকাল ৩ টায় মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আঃ রউফ, শিক্ষক এস এম নুরুল আমিন নাহিন, মেজবাহ উদ্দিন, মিহির কান্তি মন্ডল, শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী, মোহসিন আলম, সাবেক ফুটবল খেলোয়ার দ্বীন মোহাম্মদ, ইহছানুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ৩-০ গোলে বাগালী ইউনিয়নকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আঃ রাজ্জাক, শফিকুল ইসলাম ও আছাদুল ইসলাম।
  • শেয়ার করুন