৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় জাতীয় যুব দিবস পালন

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, সনদ বিতরন সহ ঋনের চেক বিতরন করা হয়। ১ নভেম্বর সকাল ১০ টায় এ উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ ও উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু বকর মোল্যা। এছাড়াও বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসের আছাদুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মন, যুব সদস্য আওছাফুর রহমান প্রমুখ। আলোচনা শেষে যুবকদের মাঝে প্রশিক্ষনের সনদ ও ঋনের চেক বিতরন করা হয়।

  • শেয়ার করুন