৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:৩৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কয়রা উপজেলায় উঠান
বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিন। আরও বক্তব্য রাখেন সেবা সহকারী
জেসমিন আক্তার, জেসিকি ইসলাম কলি, শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, হেনা রানী সরকার প্রমুখ।

উঠান বৈঠকে তথ্য কেন্দ্রে শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত সেবা সমূহ সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি
করা সহ বিভিন্ন বিয়য় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন