৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:০০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বন বিভাগের অভিযানে ৪ নৌকা সহ চিংড়ি মাছ জব্দ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশন ও তার অধিনস্থ টহল ফঁাড়ির স্টাফরা অভিযান চালিয়ে ৪ টি নৌকা জব্দ করেছে। এ সময় অবৈধ জাল, চিংড়ি মাছ, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার
করা হয়। জানা যায় গতকাল বুধবার রাত ১ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে আয়শা ভারানী এলাকা থেকে ১ টি নৌকা ও ২০ কেজি অবৈধ চিংড়ি মাছ, জাল সহ কীটনাশক জব্দ করে। একই দিন রাত ২ টার দিকে বজবজা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মুড়ালী খাল এলাকা থেকে ২ টি নৌকা আটক করার পাশাপাশি অবৈধ ভেশাল জাল জব্দ করা হয়। অন্যদিকে খাশিটানা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে রাত সাড়ে ১২ দিকে অভিযান চালিয়ে ছেড়া নদী হতে ১ টি নৌকা আটক করে। এ সময় কাঁকড়া ধরার আটন সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক নৌকা ও জালের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের সম্পদ রক্ষায় খুলনা রেঞ্জের অধিনস্থ বিভিন্ন জায়গায় টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানা।

  • শেয়ার করুন