২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:৫০

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় বাঘ বিধবার ঘর মেরামতে সহায়তা দিলেন মানবতার বন্ধু সংগঠন

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধিঃ কয়রায় বাঘ বিধবা সাহিদা খাতুনের জরাজির্ন ঘর মেরামতের উপকরন দিলেন সার্বজনীন মানবতার বন্ধু
নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সরেজমিনে যেয়ে দেখা গেছে, অভাব অনটন আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবেতর জীবন-যাপন করছে কয়রা উপজেলার ২ নং কয়রা গ্রামের বাঘ বিধবা সাহিদা খাতুন (৬০)। এক মেয়ে আর নাতনি নিয়ে ভাঙ্গাচোরা ঘরে বাসবাস তার । তিনি জানান, ২ মেয়ে রেখে স্বামী মোঃ দাউদ আলী মোড়ল সুন্দরবনে মাছ ধরতে যেয়ে ১৯৯৯ সালে বাঘের আক্রমে মারা যান। স্বামীর রেখে যাওয়া বসতভিটায় কোন রকম মাথাগুজে ২ কন্য সন্তান নিয়ে বসবাস শুরু করেন। সকলের সহযোগিতা এবং বিভিন্ন জায়গায় কাজ করে ২ মেয়ে বিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বিধি বাম ছোট মেয়ের এক কন্য সন্তান হলে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে ভাঙ্গাচোরা ঘরে তারা মায়ের সংসারে থাকেন। এতকিছুর পরেও সাহিদা খাতুন সরকারী ভাবে কোন সাহায্য-সহযোগিতা পাননি।

বাঘ বিধবা সাহিদা খাতুনের দুরঅবস্থা নজরে আসে সার্বজনীন মানবতার বন্ধু নামে একটি সংগঠের। সংগঠনের পক্ষ থেকে গত ২৩ মার্চ বেলা ১১ টায় ২ নং কয়রা গ্রামে বাঘ বিধবার বাড়িতে যেয়ে জরাজির্ন ঘর মেরামতের জন্য টিন, এ্যালবেষ্টার, বেড়ার চোটা ও নগদ অর্থ তার হাতে তুলেদেন সার্বজনীন মানবতার বন্ধু সংগঠনের সভাপতি অধ্যাপক আবম আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নুরুজ্জামান মল্লিক, সহ সভাপতি মিজানুর রহমান, তৈয়বুর রহমান, পরিচালক ওলিউল্লাহ বাহার, সহ-পরিচালক জাহাঙ্গীর আলম, ফারুক হেসেন, সদস্য অচিন্ত কুমার সরকার, কিরন চন্দ্র বিশ্বাস, সুভাষ চন্দ্র দাশ, শিক্ষক আশিকুল ইসলাম, আকবার আলী, ডাঃ জাহিদুর রহমান প্রমুখ।

  • শেয়ার করুন