২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:২২

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ব্যস্ততা বাড়েছে লেপ-তোষকের কারিগরদের

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

 

শরিফুল আলম, কয়রা, খুলনা– শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। শীতের আগমনী বার্তা এখন প্রকৃতির সর্বত্র। ভোরে ঘাসের ওপর শিশির আর সন্ধ্যায় হালকা শীত এই নিয়ে হেমন্ত কাটে। এর মধ্যেই দক্ষিণাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করেছে। দিনে গরম থাকলেও রাত নামলেই গায়ে হালকা শীতের অনুভূত হয়।

কাঁথা বা হালকা কম্বল গায়ে দিতে হচ্ছে। শীতের ভাবটা অগ্রহায়ণের শুরুতেই টের পাওয়া যাচ্ছে। আসছে শীতের হাত থেকে বাঁচতে অনেকেই আগেভাগেই লেপ তোষক-কম্বলের দোকানে ভিড় করছে।

কয়রা উপজেলায় কাপড়ের দোকানগুলোতে দোকানীরা কম্বল তুলতে শুরু করেছে। আর লেপ তোষকের দোকানে নতুন লেপ বানানোর চাহিদা বাড়ছে।

মাঝে মাঝে সময় অসময়ের বৃষ্টি আর প্রকৃতির বিরুপ আচরণে খুলনা জেলায় অগ্রহায়ণের শুরুতেই শীত- গরমের খেলা অনুভব করছে মানুষ। পরে ভিড় বাড়তে পারে ভেবে লেপ বানানোর জন্য ছুটছে অনেকেই। কয়রার লেপ তোষকের দোকানগুলোতে কারিগরদের ভীষণ ব্যাস্ততা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

খুলনার কয়রা বাজারের ফারুক বেডিংয়ের সত্তাধিকারি ফারুক হোসেন জানান, তার দোকানে দুইজন কারিগর রয়েছে। প্রতিদিন আট দশটা লেপ তৈরি করতে হচ্ছে। তাই কারিগরদের দম ফেলার সময় নেই।

অপর একটি দোকানের কারিগর রাজু বলেন, ”ভাই এখন সারাদিন লেপ বানাতে হয়। কয়দিন আগেও এত ব্যস্ত ছিলাম না।” এদিকে লেপ তৈরির পাশাপাশি অনেকেই কম্বলের দোকানগুলোতে ছুটছেন।

  • শেয়ার করুন