২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:৩৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: জুন ১৫, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ “ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কয়রা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন (মঙ্গলবার)বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।

তিনি বলেন, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে সকল ভূমি মালিকরা তাদের তথ্যাদি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ দাউদ আলী মোল্যা, কয়রা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান, সাইকিং গ্রুপের সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, ভূমি অফিসের সার্টিফিকেট পেসকার মোঃ আনিছুর রহমান, ভারপ্রাপ্ত নাজির সুজন কুমার পাল,অফিস সহকারী মেহেরুন নেছা প্রমুখ।

  • শেয়ার করুন