৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রায় শেখ রাসেলের জম্মদিন পালন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে যথাযথ কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জম্মদিন পালিত হয়েছে। শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউআরসি নাজমুল হুদার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস
এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ
হাবিবুর রহমান, আইসিটি অফিসার লিডম পল বালা, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, শিক্ষক মাওলানা আঃ ওহাব, দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ ছাড়া শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন