২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:০১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু

প্রকাশিত: জুন ২৯, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় সদ্য ভূমিষ্ট নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে মৃত শিশুর স্বজনেরা অভিযোগ করেছেন।

নবজাতকের বাবা রাশেদ সরদার জায়গীরমহল গ্রামের বাসিন্দা। তিনি জানান সোমবার (২৭ জুন) সকালে আমার স্ত্রী আয়েশা আক্তারের প্রসব যন্ত্রনা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাই, এরপর প্রসূতিকে প্রসব কক্ষে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে নরমাল ডেলিভারিতে রাত ৯টার দিকে মেয়ে সন্তান ভূমিষ্ট হয়। হাসপাতালের ৩য় তলায় নবজাতক শিশুটি অক্সিজেন দেয়া অবস্থায় ছিল।

এসময় হাসপাতালের দায়িত্বরত নার্সরা অক্সিজেন খুলে জরুরী বিভাগে নিয়ে যেতে বলে, আমি জরুরী বিভাগে গেলে সেখান কর্তব্যরত চিকিৎসক আমাকে আবার ৩য় তলার নার্সদের কাছে পাঠায়, এভাবে তিন চার বার জরুরী বিভাগ ও তিন তলার ওঠানামায় সময় নষ্ট হয়। এর মধ্যে অক্সিজেনের অভাবে আমার সন্তানের মৃত্য হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ সুদিপ বালা জানান, নবজাতক শিশুটি কান্না না করায় সেবিকারা জরুরী বিভাগে পাঠায়। তবে নবজাতককে অক্সিজেন ছাড়া সেবিকাদের নিচে জরুরি বিভাগে পাঠানো ঠিক হয়নি। সেবিকাদের বিষয়টি ভুল হয়েছে, এমন ঘটনা পরবর্তীতে যাহাতে না ঘটে সে বিষয়ে তাদেরকে সর্তক করেছি।

ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নিব। খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

  • শেয়ার করুন