২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৪১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় খালেদা জিয়ার মুক্তির সমাবেশে জনতার ঢল

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২

  • শেয়ার করুন

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবিতে খুলনা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে খুলনায় গনসমাবেশ শুরু চলছে। আজ বুধবার (১২ জানুয়ারি) বেলা ১২ টায় ডুমুরিয়ার গুটুদিয়া ফুটবল মাঠে সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তব্য শুরু করেন ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল দলটি। তবে একই স্থানে ছাত্র ও যুবলীগের সমাবেশ আহবান করায় সেখানে পুলিশের অনুমতি মেলেনি। পরবর্তীতে বিএনপি গুটুদিয়া ফুটবল মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।

সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করে। ১ টা নাগাদ কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল। সমাবেশে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউর রহমান। প্রধান বক্তা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।

  • শেয়ার করুন