২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় বিএনপির গনসমাবেশ সফল করার লক্ষে কয়রায় প্রস্তুতি সভা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির গনসমাবেশ সফল করার লক্ষে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা ১৮ অক্টোবর বিকাল ৪ টায় কালনা আমিনিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম নান্নু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল আলম পিন্টু ও যুগ্ম আহবায়ক এনামুল হক সজল।

কয়রা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাবুলের পরিচালনায় প্রস্তুতি সভায়
বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম, এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, শেখ আঃ রশিদ, জিএম মাওলা বকস, আবু
সাঈদ বিশ্বাস, কোহিনুর ইসলাম, বিএনপি নেতা নুরুল ইসলাম ঢালী, এ্যাডঃ মঞ্জুরুল আলম নান্নু, আব্দুল মজিদ মিস্ত্রি, আঃ সামাদ,  এমএ রহিম, রফিকুল ইসলাম মিস্ত্রি, এফএম মনিরুজ্জামান, গাজী রফিকুল ইসলাম, শেখ সেরাজুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, ফয়জুল করিম খোকন, আবুল কালাম, যুবদলের আহবায়ক শরিফুল আলম, সদস্য সচিব মোহতাসিম বিল্লাল, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, প্রমুখ।

প্রস্তুতি সভা শেষে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন করা হয়।

  • শেয়ার করুন