২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনায় বিএনপি নেতাদের পুলিশের লাঠিপেটা

প্রকাশিত: জুন ১৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনার কয়রা উপজেলায় ইয়াস দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে ফেরার পথে বিএনপি নেতাদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে বিএনপির দুই নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার চাঁদআলী সেতুর কাছে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

কয়রা উপজেলা বিএনপির সভাপতি মোমরেজুল ইসলাম অভিযোগ করেন, শনিবার কালনা মাদ্রাসা মাঠে ত্রাণ বিতরণ শেষে দশহালিয়া বাঁধ পরিদর্শনে যান জেলা বিএনপির নেতারা। সেখান থেকে ফিরে পাইকগাছায় ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা দেন তারা। বিএনপির নেতাদের বহনকারী গাড়ি চাঁদআলী সেতুর দক্ষিণ পাড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের গতিরোধ করে। বাঁধ পরিদর্শনে যাওয়ার ব্যাপারে অনুমতি ছিল কিনা জানতে চায়। একপর্যায়ে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। এ সময় গাড়ি থেকে নেমে নেতারা পুলিশকে নিবৃত্ত হতে অনুরোধ করেন। হঠাৎ পুলিশ এলোপাতাড়ি মারধর শুরু করলে যুবদলের দুই নেতা মেহেদী হাসান মিলন ও শামীম আশরাফ আহত হন।

  • শেয়ার করুন