২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৬

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

খুলনা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে আব্দুল্যাহ আল মামুন লাভলু সদস্য নির্বাচিত

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২

  • শেয়ার করুন

 

কয়রা প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হয়েছেন কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু। নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ জানান, ২নং ওয়ার্ডের নিবার্চনে সদস্য পদে আব্দুল্যাহ আল মামুন লাভলু ৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জহুরুল হক বাচ্চু পেয়েছেন ২৪ ভোট। অপর এক প্রার্থী অধ্যক্ষ ড চয়ন কুমার রায় ২২ ভোট পেয়েছেন। এ বারের জেলা পরিষদ নির্বাচনে কয়রা উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ৯৪ জন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ ভোট পেয়েছেন ৬৭। মোত্তর্জা রশিদী দারা পেয়েছেন ২৩ ভোট ও ডাঃ শেখ বাহারুল আলম পেয়েছেন ৪ ভোট। মহিলা সদস্যপদে ভোট পেয়েছেন মোছাঃ নাজমা খাতুন ২৮, নাহার আক্তার ২৪, জয়শ্রী রায় ১৩, নীলিমা চক্রবর্তী ১০, জয়শ্রীরানী সরদার ৮, মাধুরী মন্ডল ৫, মোছাঃ রওশানারা ৪ ও বিজলী বৈদ্য ১ ভোট।

  • শেয়ার করুন