২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৩৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

চট্টগ্রামে বিস্ফোরণে ৪ কিলোমিটার ব্যাপি এলাকা কেপে ওঠে

প্রকাশিত: জুন ৫, ২০২২

  • শেয়ার করুন

 

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরেও কেঁপে ওঠে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিকভাবে তারা এটিকে ভূমিকম্প মনে করেছিলেন। চার কিলোমিটার দূরের এলাকার এক বাসিন্দার ঘরের সিসি ক্যামেরায় দেখা যায়, হঠাৎ করে একটি শব্দে বাসার বাইরে রাখা গাড়ি ও বাসা কেঁপে ওঠে।

সীতাকুণ্ড এলাকার কাইয়ূম চৌধুরী ও আবুল বাশার সংবাদমাদ্যম কে জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিকাণ্ডস্থলের আশপাশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

এ ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।

  • শেয়ার করুন