২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:১৩

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩

  • শেয়ার করুন

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটির অনুমোদনপত্রে লেখা হয়েছে-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কমিটির অনুমোদন করা হলো। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুন হাসান ছাড়াও সহ-সভাপতি পদে ১৫ জন রয়েছেন। সেই সঙ্গে কমিটিতে ১০টি বিভাগে একজন করে সহ-সভাপতি রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ। এর আগে গত ২২ মে যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। তখন পাঁচ সদস্যের ওই কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় বিএনপির হাইকমান্ড।

তিন বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা –

  • শেয়ার করুন