৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০১

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার

প্রকাশিত: মে ২৪, ২০২২

  • শেয়ার করুন

 

 

মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা ১১০টি মামলার সবগুলো সংশ্লিষ্ট আদালত থেকে প্রত্যাহার করে নিয়েছেন গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা।

অর্থপ্রদানের দাবি নিয়ে সমঝোতার পর সম্প্রতি এসব মামলা প্রত্যাহার করা হয়।

গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী জানান, তার মক্কেলরা বকেয়া ৪৩৭ কোটি টাকা পরিশোধের দাবিতে শ্রম আদালতে ১০৪টি এবং হাইকোর্টে ৬টি মামলা করেছিলেন।

‘গ্রামীণ টেলিকম ম্যানেজমেন্ট টাকা দিতে রাজি হওয়ায় ১৭৬ জন কর্মকর্তা-কর্মচারী আমাদের মামলা প্রত্যাহার করতে বলেছেন এবং সেই অনুযায়ী আমরা সব মামলা প্রত্যাহার করেছি’, যোগ করেন তিনি।

উভয় পক্ষের আইনজীবীরা বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির বিষয়ে অবহিত করার পর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ গ্রামীণ টেলিকমের অবসান চেয়ে কর্মকর্তা-কর্মচারীদের দায়ের করা অবসায়নের আবেদনও খারিজ করে দেন।

  • শেয়ার করুন