৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৫৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

দাকোপে পূবালী ব্যাংকের শাখা উদ্ভোদন

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১

  • শেয়ার করুন

 

দাকোপ প্রতিনিধিঃ খুলনার দাকোপে পূবালী ব্যাংক লিমিটেড চালনা উপশাখা ও এটিএম বুথ এর উদ্বোধন হয়েছে। ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় চালনার বৌমার গাছতলাস্থ পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ মোরাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান এ,এইচ, এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন পূবালী ব্যাংক লিমিটেড খুলনা শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দিন, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, অধ্যাপক দুলাল রায়, চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, বিশিষ্ট ব্যবসায়ী জি এম রেজা, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গৌবিন্দ বিশ্বাষ, বিশিষ্ট ব্যবসায়ী প্রশান্ত সাহা বাবু, গাজী মামুনুর রশিদ, বিপ্লব সাহা, উপশাখা ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম প্রমুখ। সভাশেষে পূবালী ব্যাংক লিমিটেড চালনা উপশাখা ও এটিএম বুথ এর ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ,এইচ, এম কামরুজ্জামান।

  • শেয়ার করুন