২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৫৮

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

বকুল করোনা সাপোর্ট সেন্টারের উদ্যোগে খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ

প্রকাশিত: জুলাই ১১, ২০২২

  • শেয়ার করুন

 

শরিফুল আলমঃ বকুল করোনা সাপোর্ট সেন্টারের স্বেচ্ছাসেবীদের গতকাল (১০ জুন) ঈদের পশু কোরবানি পরে খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বর্জ্য অপসারণ করতে দেখা যায়। পরিবেশ দুষণের হাত থেকে নগরীর জনসাধারণকে সুরক্ষা দিতে সিটি করপোরেশনের পাশাপাশি তারা ময়লা অপসারণ করেন। কোরবানির বর্জ্য অপসারণের পরে এলাকাগুলো জীবাণুমূক্ত করার জন্য তারা রাস্তা এবং ড্রেনে ব্লিসিং মিশ্রিত পানি স্প্রে করেন।

নগরীর সাধারণ মানুষ এই মহতী কাজকে সাধুবাদ জানিয়েছেন। সিটি করপোরেশনের বাসিন্দা আকবর হোসেন বলেন রকিবুল ইসলাম বকুল দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাড়িয়েছেন, এবারও তিনি নগরীকে সুরক্ষার জন্য যে কাজ করেছেন তা অবশ্যই প্রশংসার যোগ্য। দোয়া করি মানুষের কল্যানে তার এই সহযোগিতামূলক কাজ যেন অব্যাহত থাকে।

বকুল করোনা সাপোর্ট সেন্টারের কর্মী জাহিদুল ইসলাম বাচ্ছু বলেন, বকুল ভায়ের সার্বিক সহযোগিতায় এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা একটি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাড়ীর সামনে থেকে কোরবানির বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার, ব্লিসিং পাওডার ছিটানো সহ বিভিন্ন কাজ করেছি। এছাড়াও বকুল করোনা সাপোর্ট সেন্টার থেকে বর্জ্য অপসারণ কাজে সাহায্যের জন্য হেল্প লাইন খোলা হয়েছে।

  • শেয়ার করুন