২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১১:২৪

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভারতে আটকে পড়া আরও ২২ জন দেশে ফিরলেন

প্রকাশিত: জুন ১২, ২০২১

  • শেয়ার করুন

গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২২ জন বাংলাদেশি ভারতের গেদে চেকপোস্ট হয়ে দেশের দর্শনা চেকপোস্টে প্রবেশ করেছেন। এ নিয়ে গত ২৫ দিনে মোট ৭৭৮ জন ভারত থেকে দেশে ফিরলেন।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম এ তথ্য জানিয়ে বলেন, তারা সবাই ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। ভারতের কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে তারা চেকপোস্টে প্রবেশ করেন।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, দেশে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে।

তবে, কারো করোনা শনাক্ত হয়নি। তাদের মধ্যে ২০ জনকে নির্ধারিত পরিবহনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ও দুই জনকে হোটেল ভিআইপিতে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গত ২৫ দিনে দেশে ফেরা ৭৭৮ জনের মধ্যে মোট ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, ৪১৫ জনকে বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

  • শেয়ার করুন