২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৩৭

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

মালবাহী বগি লাইনচ্যুত খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১

  • শেয়ার করুন

 

নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনছারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে ডিজেলবাহী নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়ে। রোববার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এ লাইনে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্টেশন মাস্টার আরও জানান, ঈশ্বরদী থেকে সকাল সাড়ে ৭টায় উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। বেলা ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

  • শেয়ার করুন