৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৯

শিরোনাম
আগামী ইউপি নির্বাচনে মহারাজপুরে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে শরিফুল আলম কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন শুরু কৃষকের মুখে হাসি  কয়রায় উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে- শফিকুল আলম মনা  কয়রায় বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির আহবায়কের জনসংযোগ কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দােয়া ও মিলাদ মাহফিল কয়রায় বিএনপি’র সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে – বাসস চেয়ারম্যান কয়রায় পানি সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এজাজের দাপন সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুর গ্রামের মরহুম শেখ সরোয়ার হোসেন মৌলভীর ছোট ছেলে ও শেখ আনোয়ার হোসেন হেলালের ভাই রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা শেখ এজাজ হোসেন চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম জানাজা নামাজ (২২ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় তালিমপুর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা নামাজের ইমামতি করেন, মরহুম এজাজ হোসেনের ভাইপো হাফেজ আশরাফুল ইসলাম। এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.কামাল হো‌সেন বুলবুল, সোনাডাঙ্গা বাস শ্রমিক ইউ‌নিয়‌নের সহ-সভাপ‌তি মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, রূপসা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুল আ‌লিম, অধ্যাপক গিয়াস উ‌দ্দিন, ইসলামী ব‌্যাংকের মো. জিহাদুজ্জামান, মাওলানা মামুনুর র‌শিদ, মো. নজরুল ইসলাম, ওলি উল্লাহ, হা‌ফেজ রেজাউল করিম, বিএনপি নেতা মীর ফিরোজ, মো. আব্দুল বারী, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আ‌জিমসহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ।
পরে ওইদিন রাতেই বাগেরহাট জেলার ধোপাখালী মরহুমের গ্রামের বাড়িতে তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, (২২ অক্টোবর) শুক্রবার সকাল ৯ টার দিকে খুলনা মহানগরীর নতুন বাজার আভা ট্রেনিং সেন্টা‌র থে‌কে বাইসাই‌কেল যোগে ফেরার প‌থে খুলনা ভা‌র্সি‌টির বাস চাপায় রূপসা ক‌লে‌জের সা‌বেক ছাত্রনেতা এজাজ হো‌সেন নিহত হয়।
  • শেয়ার করুন